শিরোনাম
ঢাকা অফিস : | ০৫:২৩ পিএম, ২০২২-০৪-১০
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশকে এখন আর বিদেশি সহযোগিতায় চলতে হয় না। এ দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
দেশে কৃষির উন্নয়নে কাজ করছে সরকার। কৃষিকে লাভজনক করা করা হচ্ছে। আগে কৃষককে বাঁচতে হবে, পরে অন্য উন্নয়নের কথা চিন্তা করা হবে, যোগ করেন মন্ত্রী।
রোববার (১০ এপ্রিল) বিকেলে ভোলা জেলা পরিষদ চত্বরে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেনের টানাপোড়েন ও করোনা পরিস্থিতির কারণে এ বছর কৃষিতে সর্ববৃহৎ ভতুর্কি দিয়েছে সরকার। যা পৃথিবীর কোনো রাষ্ট্র করতে পারেনি। জেলা সম্প্রসারণ অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম।
এসময় অনেকের মধ্যে আরও বক্তব্য দেন, কৃষি অধিপ্তরের পরিচালক বেনজীর আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীর, ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
দেশে কোনো দুর্ভিক্ষ নেই। কোনো হাহাকার নেই। খাদ্যশস্য যথেষ্ট মজুদ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি তাদের ভাঙা রেকর্ডার বাজিয়ে দেশের পরিবেশ ঘোলাটে করতে চায়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সব ধরনের ভুর্তকি দিচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited